এলডিসি উত্তরণে ঢাকাকে সমর্থন দেবে লন্ডন: সিলেটে সারাহ কুক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটে ব্রিটিশ হাই কমিশনের আয়োজনে স্থানীয় সুধীজনদের সম্মানে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

হাই কমিশনার সারাহ কুক তার বক্তব্যে উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করায় তিনি অভিনন্দন জানাচ্ছেন। 

তিনি জানান, বর্তমানে যুক্তরাজ্যের বাণিজ্য সুবিধা কর্মসূচির আওতায় বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে। এলডিসি উত্তরণের পরও এই সুবিধার একটি উল্লেখযোগ্য অংশ বহাল থাকবে, যা দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

ভুয়া ভিসা ও প্রতারণামূলক প্রস্তাবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তকারী অসাধু দালাল চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে ব্রিটিশ সরকার ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানান সারাহ কুক। সিলেটে ভিসা সংক্রান্ত জালিয়াতি রোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে সিলেটি কমিউনিটি যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও জনসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর