বগুড়া ও শেরপুর নির্বাচনে হুমকি নেই, বৃহস্পতিবার থেকে পোস্টাল ব্যালট বিতরণ

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বিশেষ সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ মার্চ) বৈঠক শেষে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন ইসি সচিব।

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী পুলিশের ‘বডিওর্ন’ ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে কেন্দ্রভিত্তিক ভিডিও ফুটেজ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রাখা হবে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় আনসার সদস্যরা টানা ৮ দিনের জন্য মোতায়েন থাকবেন।

শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে সচিব পরিষ্কার করে জানান, এই আসনে কোনো গণভোট হবে না। এমনকি এই আসনের ফলাফল দেশের সম্ভাব্য গণভোটের ফলাফলে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

সচিব জানান, বগুড়া ও শেরপুর—উভয় আসনেই পোস্টাল ভোটের ব্যবস্থা থাকবে এবং আগামীকাল (১২ মার্চ) থেকেই পোস্টাল ব্যালট বিতরণের কাজ শুরু হবে।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কার তথ্য পাওয়া যায়নি এবং নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই।

নির্বাচন কমিশন দুই আসনেই একটি অবাধ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে বদ্ধপরিকর বলেও সভায় জানানো হয়।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর