সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবো: স্পিকার

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

জাতীয় সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে স্পিকার বলেন, ওয়াকআউট সংসদীয় রীতি। এমন কার্যক্রমে যেন ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ না পায় সেদিকে বিরোধী দলকে আরও সতর্ক থাকতে হবে। 

দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) এক ঐতিহাসিক মুহূর্ত প্রবেশ করে বাংলাদেশ। 

শপথ নেয়ার পরদিনই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নতুন সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

সেখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, নিরপেক্ষতার স্বার্থে দলীয় পদ ছেড়েছেন তিনি। সংসদে সবাই সমান সুযোগ পাবে এমন প্রতিশ্রুতিও তার।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট প্রসঙ্গে জানতে চাইলে স্পিকার গণমাধ্যমকর্মীদের বলেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। এটি সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরাও করেছি। 

সরকার ও বিরোধী দল মিলে সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে এমন প্রত্যাশার কথাও জানান নতুন স্পিকার। 

পরে তারা শ্রদ্ধা জানাতে আসেন রাজধানীর শেরে বাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে।

সেখানে ফাতেহা পাঠের পর রুহের মাগফেরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত।

আরবিএস
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার...
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পর...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর