তেলের রেশনিং বাতিল, চাহিদা মতো সরবরাহের নির্দেশ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

জ্বালানি তেলের রেশনিং বা সীমা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এখন থেকে পাম্পগুলোকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত জোগান রয়েছে। তাই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হয়েছে।

তবে এই সুযোগে কেউ যদি তেল মজুত করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় গত ৬ মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং শুরু করেছিল সরকার। এর ফলে সারা দেশের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং তেল নিতে গিয়ে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় সরকার এখন স্বাভাবিক সরবরাহে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলো।

সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, আসন্ন বোরো মৌসুম পর্যন্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এরই মধ্যে রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

ভোক্তা পর্যায়ে স্বস্তির খবর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে পাম্পগুলো চাহিদামতো তেল পেয়ে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে পারে।

একাত্তর/আরএ
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সঙ্কট নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ। জ্বালানি খাতের প্রকৃত চিত্র গোপন করে দায়িত্বশীলরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা। তবে সরকারের পক্ষ...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তেলের দাম যতোটুকু বাড়ানো...
বৈশ্বিক জ্বালানিসঙ্কটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। শনিবার (১৮ এপ্রিল) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা করেছে সরকারের...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর