১২০ অধ্যাদেশে ঐকমত্য, গণভোট ও দুদক আইন নিয়ে বিতর্ক

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

সংসদের বিশেষ কমিটির দুই দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিনে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে একমত হয়েছেন কমিটির সদস্যরা। তবে গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশ কমিশনসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ নিয়ে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিতর্কিত বিষয়গুলো নিয়ে আগামী ৩০ মার্চ পুনরায় বৈঠকে বসবে কমিটি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টা ব্যাপী এই বৈঠক শেষে কমিটির সদস্য ও মন্ত্রীরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠক শেষে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ১২০টি অধ্যাদেশের বিষয়ে সবাই একমত হয়েছেন। বাকি ১৩টি বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে এবং সংবিধান সমুন্নত রেখেই বিলগুলো সংসদে উত্থাপন করা হবে। জুলাই যোদ্ধাদের বিষয়ে সবাই একমত। তবে কিছু বিষয়ে আলোচনা চলমান আছে, যা আগামী ২৯ বা ৩০ তারিখের বৈঠকে চূড়ান্ত হতে পারে।

কমিটির বিরোধীদলীয় সদস্য রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ১১৫টি অধ্যাদেশে তারা একমত হলেও গণভোট, দুদক ও পুলিশ কমিশনের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিএনপি সরকার রহিত করার প্রস্তাব করেছে। তিনি বলেন, গণভোট নিয়ে আমাদের একমত হওয়া সম্ভব হয়নি। দুদক ও পুলিশ কমিশন বিষয়েও আমরা সরকারের বর্তমান প্রস্তাবের সঙ্গে একমত হতে পারছি না। প্রায় ১৮ থেকে ২০টি বিষয় নিয়ে পরে আলোচনার প্রয়োজন রয়েছে।

অন্যদিকে, জামায়াতের অভিযোগ সঠিক নয় দাবি করে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, গণভোট রহিত করার বিষয়ে জামায়াত মিথ্যা বলছে। এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আমরা সংবিধান মোতাবেক আগাচ্ছি। যেগুলো প্রস্তাব করা দরকার, সেগুলোই আলোচনায় রাখা হয়েছে।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন আরও জানান, যেসব বিষয়ে একমতে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেগুলো নিয়ে সরাসরি সংসদে আলোচনা হবে এবং সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আমরা প্রতিটি বিষয় চুলচেরা বিশ্লেষণ করছি। আগামী ৩০ মার্চ রাতে আবারও আলোচনা চলবে।

একাত্তর/এসি
জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পাসের বাধ্যবাধকতা এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর ওয়াকআউটকে কেন্দ্র করে রোববার (১২ এপ্রিল) ব্রিফিং করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মো....
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
আজ থেকে দুই বেলা বসছে সংসদ অধিবেশন। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী, ৯৮টি অধ্যাদেশ হুবহু পাসের প্রস্তাব করা হয়েছে।...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর