দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরে শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

ঢাকা ও চট্টগ্রাম বাদে অন্য জেলা ও বিভাগীয় শহরের পাম্পগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবেন। এছাড়া উপজেলা পর্যায়ের প্রতিটি পাম্পের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) তাদের অধিক্ষেত্রাধীন এলাকায় একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, নিযুক্ত ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত বিশেষ পদ্ধতিতে কাজ করবেন। তাদের প্রধান কাজ হবে পাম্পের জ্বালানি মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং এ বিষয়ে প্রতিদিনের প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া।

ইতিমধ্যেই প্রতিটি পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সেই তথ্য দ্রুত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

একাত্তর/এসি
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
আগামী মে মাসের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহে অনিয়ম প্রতিরোধে সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অভিযানে মোট পাঁচ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর