নতুন সময়সূচিতে চলছে অফিস ও ব্যাংক

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আজ রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এক প্রজ্ঞাপনে জানায়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে জরুরি পরিষেবা এই সময়সূচির আওতামুক্ত থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

এদিকে অফিসের পাশাপাশি ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাতে লেবাননের বৈরুত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে সব...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর