তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।

তিনি জানান, তিন মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। ডিজেলের মজুতও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রয়েছে।

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে এখনো কোনো উত্তর পাইনি। তবে রাশিয়া থেকে তেল আমদানিতে স্যাংশন ওয়েভার (নিষেধাজ্ঞা শিথিল) দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশাবাদী ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির সুযোগ দিবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় অফিস সময় বিকেল ৪টা পর্যন্ত কত দিন চলবে, তা এখনই বলা যাচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী। তবে দোকান ও শপিং মল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা হবে। সরকার দোকান মালিকদের দাবিকে সমর্থন করেই এই সিদ্ধান্ত নিয়েছে।

কৃষকদের জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, ১৫ এপ্রিল পর্যন্ত তেলের চাহিদা বেশি থাকবে। কোনো কৃষকের ডিজেল পেতে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

একাত্তর/আরএ
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর