অস্ট্রেলীয় স্পিকারের ঐতিহাসিক ঢাকা সফরে গণতন্ত্র ও দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ১২৫ বছরের ইতিহাসে প্রথম কোনো স্পিকার হিসেবে বাংলাদেশ সফর করছেন মিল্টন ডিক। শনিবার (৯ এপ্রিল) তার নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিল্টন ডিক স্মরণ করিয়ে দেন যে, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। সাম্প্রতিক একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি বিশ্বজুড়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অস্ট্রেলিয়ার অর্থনীতি ও সমাজে সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদীয় কার্যক্রমে নারীদের অধিকতর অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকটে অব্যাহত সমর্থনের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ‘আন্তঃ সংসদীয় কর্মসূচি’ চালুর বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন। এছাড়া বৈঠকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি সংসদ ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করে। তাঁরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রতিনিধিদল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

অস্ট্রেলীয় স্পিকারের এই সফরকে দুই দেশের কূটনৈতিক ও সংসদীয় সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর