ট্রাইব্যুনাল নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট, যুবলীগ নেতার দুই মাসের কারাদণ্ড

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর ও অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে দণ্ডিত এম এইচ পাটোয়ারী বাবু আদেশের সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে আদালত অবমাননাকর অভিযোগ তোলা হয়। 

ওই ফেসবুক পোস্টকে ‘বিভ্রান্তিকর’ ও ‘আদালত অবমাননাকর’ উল্লেখ করে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এম এইচ পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। 

সেই সঙ্গে ওই ফেসবুক পোস্টে লাইক, শেয়ার ও অবমাননাকর মন্তব্যকারী ব্যক্তিদের গ্রেপ্তার ও তাদের ডিভাইস জব্দের নির্দেশ দেওয়া হয়। সূত্র- বাসস। 

আরবিএস
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সারাদেশে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাওয়া যায়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
চব্বিশের গণঅভ্যুত্থানকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২২ জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর...
একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে এসে চকরিয়ার ডুলাহাজরা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুর দুইটার দিকে...
তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে...
ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা যেমন হওয়া উচিত ছিরো, ঠিক তেমন দাপুটে এক জয় দিয়েই অভিযান শুরু করলো সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ৭০ হাজার ৪৯২ জন দর্শকের সামনে ‘শো-টাইম’...
আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কৃষকদের স্বাবলম্বী করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে প্রতিবছর আড়াই হাজার টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর