আমেরিকার ভিসা জালে অবরুদ্ধ ফিলিস্তিনি ফুটবল প্রধান!

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:৪০ এএম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই অফ-ফিল্ডের নোংরা রাজনীতি আর মার্কিন ইমিগ্রেশনের একগুঁয়েমি এই ফুটবল মহোৎসবকে বিষাক্ত করে তুলেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজৌব এখন আমেরিকার ভিসা না পেয়ে মেক্সিকো সিটির এক হোটেলে অবরুদ্ধ হয়ে আছেন।

গত বৃহস্পতিবার মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে দেখলেও, যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বা ভিসা মেলেনি এই বর্ষীয়ান ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্বের। শুধু তিনিই নন, ফুটবল বিশ্বকাপকে বিশ্ব ঐক্যের প্রতীক দাবি করা ফিফার আমন্ত্রণপত্র পকেটে নিয়েও বিভিন্ন দেশের বহু ফুটবল অফিশিয়াল, রেফারি ও সাংবাদিক এখন আমেরিকার দরজায় ধাক্কা খেয়ে পড়ে আছেন।

চরম ক্ষোভ প্রকাশ করে বার্তা সংস্থা এপি’কে দেয়া এক সাক্ষাৎকারে জিবরিল রাজৌব বলেন, বিশ্বের যে কোনো প্রান্তের ফুটবল ব্যক্তিত্বদের এভাবে বিশ্বকাপে আসার অধিকার কেড়ে নেয়া বা ক্ষমতার অপব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য বা ফেয়ার নয়।

ফিলিস্তিন দল এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পর পর বিশ্বজুড়ে সমস্ত ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের এই উৎসবে আমন্ত্রণ জানায় ফিফা। গত বছরও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জোর গলায় বলেছিলেন, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে সবাইকে স্বাগত জানানো হবে। কিন্তু এখন ট্রাম্প প্রশাসনের কট্টর নীতির সামনে ফিফা প্রধানের সেই চটকদার বাণী সম্পূর্ণ হাওয়ায় উড়ে গেছে।

আমেরিকার এই ইমিগ্রেশন ক্র্যাকডাউন নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলে গত বুধবার এক সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো কার্যত হাত তুলে দিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা ভিসা সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমরা তো কোনো দেশের সরকার বা পুলিশ বাহিনীকে শাসন করতে পারি না। আমাদের এটা মানতেই হবে যে আমরা এই পৃথিবীর রাজা নই! অর্থাৎ, ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন আইনের সামনে ফিফা যে কতটা নখদন্তহীন বাঘ, তা ইনফান্তিনোর কথাতেই স্পষ্ট।

জিবরিল রাজৌবের ভিসা আটকে দেওয়া নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সরাসরি মুখ না খুললেও, গত বছর ফিলিস্তিনিদের ওপর একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। বিশেষ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে চাকরি করা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে মার্কিন ভিসা পাওয়া এখন অলীক কল্পনা।

এমনকি গত সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘ সাধারণ পরিষদে যাওয়ার ভিসাও বাতিল করেছিল ওয়াশিংটন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বেশ কর্কশ সুরেই জানিয়েছেন, আমরা ফিফার সাথে কথা বলছি। যাদের ভিসা বাতিল করা হয়েছে, কেন করা হয়েছে তার কারণও দেখানো হয়েছে। কিছু মানুষ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাবেন না, এটাই আমাদের দুর্দান্ত দেশের নিয়ম!

মাঠের বাইরে ফিলিস্তিনি ফুটবল কর্তাদের এই লড়াই দীর্ঘদিনের। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে ফুটবল ক্লাব বানিয়ে ইসরাইল ফিফার নিয়ম লঙ্ঘন করছে। এছাড়া গাজা উপত্যকায় চলমান ভয়াবহ যুদ্ধে সেখানকার প্রায় ৮০ শতাংশ ক্রীড়া পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং অন্তত ৫৬৫ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন।

এই ক্ষোভ থেকেই গত মাসে ফিফা প্রধান ইনফান্তিনোর অনুরোধ সত্ত্বেও ইসরইলি ফুটবল ফেডারেশনের প্রধানের সাথে করমর্দন বা হ্যান্ডশেক করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন রাজৌব। তাঁর সোজা কথা ছিল, এই লোকদেখানো শুভেচ্ছা ফিলিস্তিনের ক্ষত উপশম করবে না, বরং ইজরায়েলের অপরাধকে ধামাচাপা দেবে।

মার্কিন ইমিগ্রেশনের এই চরম বৈষম্যের তীব্র সমালোচনা করে রাজৌব মনে করিয়ে দেন, ২০১৮ সালে যখন রাশিয়া বিশ্বকাপের আয়োজন করেছিল, তখন পুতিন সরকার বিশ্বকাপের অতিথি বা আমন্ত্রিতদের জন্য এমন কোনো নোংরা ও সংকীর্ণ ভিসা নিষেধাজ্ঞা চাপায়নি। আমেরিকার মাটিতে পা রাখার এই রাজনৈতিক যুদ্ধ শেষ পর্যন্ত ফুটবলকে আর কতখানি কালিমালিপ্ত করে, সেটাই এখন দেখার বিষয়!

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর