তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়ার ডাক মির্জা ফখরুলের

আপডেট : ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম

তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার (১৩ জুন) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুব কর্মসংস্থান নিশ্চিত করা এবং সীমান্তে মাদক ও পুশইন বন্ধ করা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দেশের স্বার্থে যেকোনো মূল্যে তা নিশ্চিত করতে হবে।

যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করার তাগিদ দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, যুবসমাজ যাতে বিপথে পরিচালিত না হয় এবং তাদের নৈতিক অধঃপতন না ঘটে, সেজন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তরুণদের মাদক থেকে রক্ষা করতে সীমান্তে মাদক চোরাচালান বন্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এর আগে সকালে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এসে পৌঁছান। পরে জিয়া দম্পতির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও যুবদলের শীর্ষ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংগঠনটির নতুন কমিটির নেতারাও যুবসমাজের সামনে থাকা চলমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রার দিনে যুবদলের সামনে এখন মূল লক্ষ্য—তরুণদের নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। 

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যুবদলের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর