সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান অভিযুক্ত মইনসহ আটক সাত

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদাবাজির মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (১৩ এপ্রিল) র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আজ ভোর ৬টায় মঈন উদ্দিনকে (৪২) নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় মঈনকে এক নম্বর অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম একজন প্রখ্যাত ইউরোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ। তিনি বিনা পারিশ্রমিকে দুই হাজারের বেশি সফল কিডনি প্রতিস্থাপন করে ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। একইসঙ্গে তিনি সিকেডি হাসপাতালে সাশ্রয়ী মূল্যে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করছেন।

বেশ কিছুদিন আগে ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে একটি চক্র। এ খবর পেয়ে ভুক্তভোগী চিকিৎসকের কাছে যান যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এ ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর