‘জনগণের আস্থা ফেরানোই সরকারের দুই মাসের বড়ো অর্জন’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

দায়িত্ব গ্রহণের গত দুই মাসে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসাই বর্তমান সরকারের বেড়া অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দেশের মানুষ রাষ্ট্র ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছিলো, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে সেই বিশ্বাস ফিরিয়ে এনেছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সাংবাদিক সম্মেলনে সরকারের গত ৬০ দিনের উল্লেখযোগ্য ৬০টি পদক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মাহদী আমিন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসী কার্ড চালুর মতো জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন। এছাড়া মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে নতুন করে শ্রমবাজার তৈরি এবং দেশে বিনিয়োগ বৃদ্ধির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সরকারের ইতিবাচক পদক্ষেপের বিপরীতে বিরোধী দলের নেতিবাচক রাজনীতির সমালোচনা করে মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যখন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, তখন বিরোধী দল সহযোগিতা না করে সংসদে হট্টগোল, রাজপথে আন্দোলনের হুমকি ও গুজব-অপপ্রচার ছড়াচ্ছে। এটি দেশের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধক।

মাহদী আমিন জানান, বিএনপি যে ‘জুলাই সনদ’-এ সম্মত হয়ে সই করেছিলো, প্রধানমন্ত্রী সেটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই দায়বদ্ধ।

সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তিনি জানান, গত দুই মাসে প্রধানমন্ত্রী অধিকাংশ দিন অফিস করেছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি কতোটুকু বাস্তবায়িত হলো, তা জনপ্রতিনিধি ও মন্ত্রীরা জনগণের কাছে জবাবদিহি করবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া অপতথ্য ও গুজব নিয়ে সতর্ক করে প্রেস সচিব বলেন, এআই দিয়ে অপতথ্য ছড়ানোর প্রবণতা রয়েছে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও যোগ করেন, গত ৬০ দিনের সবচেয়ে বড়ো অর্জন হলো দেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে।

সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রয়াস থাকলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও তার উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে এবং প্রতিটি...
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টেলিভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা জুলফিকার হাসান। সাংবাদিক মহলে তিনি হাসান শিপুল নামে পরিচিত।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের সচিবকে বদলি করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের...
শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর