পাচার অর্থ ফিরিয়ে কৃষক ও ফ্যামিলি কার্ডে দেওয়া হবে: বগুড়ায় প্রধানমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২০ এপ্রিল) সকালে তার পিতৃভূমি বগুড়ায় দেশের ১৩তম মহানগর হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনাকালে তিনি এ কথা বলেন।

বগুড়া সফরকালে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের পাইলটিং প্রকল্পের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা জনগণের সম্পদ হিসেবে ফিরিয়ে দেওয়া হবে। এই অর্থ ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করবে সরকার।

প্রধানমন্ত্রী জানান, চলতি মাসেই দেশের আরও ২৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।

এর আগে, প্রধানমন্ত্রী ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভার কার্যক্রম বিলুপ্ত করে নতুন সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন। দীর্ঘ দুই দশক পর প্রধানমন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় পুরো বগুড়া জেলা এক উৎসবের নগরীতে পরিণত হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বাগবাড়ী গ্রামের চৌকিরদহ খালের পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন। তিনি নিজেই স্থানীয়দের সঙ্গে নিয়ে খাল খননে অংশ নেন। এ সময় তিনি বলেন, পানির সঙ্কট নিরসন ও বন্যা মোকাবিলায় দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর ক্ষমতায়ন ও দেশের সার্বিক উন্নয়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর