হামের টিকায় দেরি কেন, তদন্ত করবে আন্তর্জাতিক কমিটি: ড. জাহিদ

আপডেট : ১২ মে ২০২৬, ০২:৩১ পিএম

শিশুদের হামের টিকা সময়মতো কেন দেওয়া হয়নি, তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই তদন্তে কারও গাফিলতি বা দায় পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

ড. জাহেদ উর রহমান বলেন, দায়সারা তদন্ত করে কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার জন্য এই কমিটি হচ্ছে না। বরং প্রকৃত কারণ উদ্ঘাটনই আমাদের লক্ষ্য। 

দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা এরই মধ্যে ৪০০ ছাড়িয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে টিকা কার্যক্রম শুরু করলেও শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগে। তবে এখনই দেশে হাম নিয়ে জরুরি অবস্থা জারির কোনো পরিকল্পনা সরকারের নেই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চুক্তিটি বাতিল করার সুযোগ থাকলেও সরকার এখনই সেই পথে হাঁটছে না। তবে চুক্তির কিছু ধারা পর্যালোচনা করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, চুক্তি বাতিল করলে দেশটির সঙ্গে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে ড. জাহেদ উর রহমান বলেন, ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ায় এখন জ্বালানি ঝুঁকি মোকাবিলা করা সহজ হবে। তবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় অভ্যন্তরীণ নৌযানের ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে।

আসন্ন ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট আছে। নিরাপত্তার খাতিরে চালকদের ডোপ টেস্ট করানো হবে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৭২০টি পয়েন্টে ট্রাকসেল শুরু হয়েছে এবং টিসিবির ট্রাকের সংখ্যা আরও বাড়ানো হবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আগের সরকার গরিব মানুষের প্রতি মনোযোগী ছিেলা না, কিন্তু এই সরকার সে বিষয়ে সচেষ্ট। অপশাসনের যে প্রভাব রয়ে গেছে, তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

একাত্তর/এসি
চলতি বছরের মধ্যেই তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নে সরকারি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ই-সিগারেট নিয়ন্ত্রণ...
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
তিস্তা নদীর সমন্বিত পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর তথ্য  উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ নিজের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে তিস্তা প্রকল্পে সিদ্ধান্ত নেবে।...
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর