২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০২৬, ০৩:০১ পিএম

দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। এরইমধ্যে সফরের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। 

নদী, ইলিশ আর মেঘনা সৌন্দর্যে সমৃদ্ধ চাঁদপুর। অথচ বাসিন্দাদের দাবি তারা উন্নয়নে পিছিয়ে। নদী ভাঙন কবলিত এই জেলায় মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। 

এত সব অপ্রাপ্তির মাঝে আশার আলো জেগে উঠেছে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে। নতুন আশায় বুক বাঁধছেন জেলাবাসী।

এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল এবং চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি ভাষণ দেবেন দলীয় জনসভায়। পরে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর কাছে এই সফরে জেলার উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে।  

তারা জানান, উন্নয়ন প্রত্যাশা আর দীর্ঘদিনের দাবি ঘিরে প্রধানমন্ত্রীর এই সফরে নতুন আশায় বুক বাঁধছেন চাঁদপুরের মানুষ।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর