বিশৃঙ্খলাকারীরা তলে তলে পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:১৪ পিএম

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশৃঙ্খলাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারা এখন অরাজকতা সৃষ্টি করছে, তারা তলে তলে পতিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, যেমনটা তারা ১৯৯৬ সালেও করেছিলো। 

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশে প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। বিএনপি সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। অপরাধীর বিচার করার সুনির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে, তবে কিছুসংখ্যক মানুষ পরিস্থিতি ভিন্ন দিকে নিয়ে আইনের শাসনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই এক ধরনের জ্বালা থেকে ওই গোষ্ঠীটি দেশে বিশৃঙ্খলা করছে। তবে দেশের মানুষ এখন আর কোনো সংঘাত চায় না। দীর্ঘদিনের অচলাবস্থা পেরিয়ে মানুষ এখন দেশ গঠন করতে চায় এবং নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চায়। সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর