এক মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার এই মামলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের মধ্যে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ত্রিশালের নজরুল মঞ্চে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতে সম্প্রতি মিরপুরে শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনার মধ্য দিয়ে মানুষের মনুষ্যত্বের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এই ধরনের শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।

হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছে করে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে দেশের স্বাভাবিক গতি ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।

কেউ তাকে বলেন বিদ্রোহের কবি, কেউ প্রেমের, কারও কাছে তিনি সাম্যের কণ্ঠস্বর—তবে এতো পরিচয়ের ভিড়েও কাজী নজরুল ইসলাম বাঙালির চিরকালীন জাগরণের নাম। মানুষের মূল্যবোধ পুনরুদ্ধার করতে কবি নজরুলের জীবন ও কর্ম এখনও সমানভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও চেতনাকে পৌঁছে দিতে দেশব্যাপী সাংস্কৃতিক চর্চার বিস্তার জরুরি।

অনুষ্ঠানে জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা দেওয়া যায় কিনা, সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি বিশেষ আহবান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর