একনেক সভা চলছে, অনুমোদনের টেবিলে ১২ প্রকল্প

আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৩১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। এবারের সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নকে গতিশীল করতে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত টেবিলে তোলা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই সভায় অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করা হয়েছে।

সভার অন্যতম প্রধান আকর্ষণ চট্টগ্রামের আনোয়ারায় ‘চীনা অর্থনৈতিক জোন স্থাপন’ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগেই প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি অনুমোদন পেতে যাচ্ছে বলে জানা গেছে। দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে এই প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে সরকার।

চীনা অর্থনৈতিক জোন ছাড়াও সভায় বেশ কয়েকটি বড়ো এবং গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প।

সভায় প্রস্তাবিত প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন, প্রাক্কলিত ব্যয় এবং বাস্তবায়ন সময়সীমার বিস্তারিত তথ্য বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর