মাদক নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:১৮ পিএম

দেশের বিদ্যমান মাদকবিরোধী আইন দিয়ে মাদক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই পরিস্থিতি মোকাবিলা এবং ঝুলে থাকা মাদক মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে, ১৫টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আর্থিক সহায়তার চেক দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদক মামলার বিপুল জটলার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার—এই তিন জেলাতেই পৌনে এক লাখের বেশি মাদক মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই পেন্ডিং মামলার সংখ্যা প্রায় ৮০ হাজার। এছাড়া চট্টগ্রামে ৩৯ হাজার এবং দেশের অন্যতম মাদকপ্রবণ অঞ্চল কক্সবাজারে ১৮ হাজার মাদক মামলা এখনও বিচারাধীন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতো বিশাল সংখ্যক মামলা পেন্ডিং থাকায় আইনজীবীদের পক্ষেও সময়মতো মামলার সঠিক পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্যে যারা চোরাকারবারীর সাথে জড়িত তাদের সশস্ত্র গ্রুপ রয়েছে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দলের কোন অস্ত্র নাই, নেই সেই রকম কোন সক্ষমতা।  তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানান তিনি। 

মাদক কারবারিদের দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সালাউদ্দিন আহমদ বলেন, শুধুমাত্র প্রচলিত ব্যবস্থা দিয়ে এই মহামারি রোখা সম্ভব নয়। এ জন্য দেশের আইনি কাঠামোকে আরও বেশি শক্তিশালী ও যুগোপযোগী করা হচ্ছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জনবল বৃদ্ধি ও লজিস্টিক সাপোর্ট মজবুত করার কাজ চলছে। প্রাতিষ্ঠানিক এই সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেই বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনে বেসরকারি উদ্যোগের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত কেন্দ্রগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারণ, ঋণখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা, নদী খনন ও সেচ ব্যবস্থার উন্নয়নে কার্যকর সহযোগিতা বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে চীন। 
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর