ভিনিসিয়াসকে নিয়ে ডুঙ্গার বিস্ফোরক মন্তব্য!

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কার্লোস দুঙ্গা এবার মুখ খুলেছেন সেলেসাওদের বর্তমান পোস্টার বয় ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ভিনির মাঠের পারফরম্যান্স নিয়ে ভূয়সী প্রশংসা করলেও, ড্রেসিংরুমে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে স্পষ্ট দ্বিমত পোষণ করেছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ের এই মহানায়ক।

ডুঙ্গা বলেন, ভিনি এমন একজন ফুটবলার যে সুযোগ তৈরি করে, ড্রিবলিং করে বল নিয়ে সামনে এগিয়ে যায় এবং নিজে উদ্যোগ নেয়। কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের ড্রেসিংরুমে একজন সত্যিকারের নেতার বড্ড প্রয়োজন। আর ঠিক সেই কারণেই মারকুইনহোসকে সেই নেতৃত্বের ভূমিকাটা কাঁধে তুলে নিতে হচ্ছে।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স যে শিরোপাপ্রত্যাশী অন্য দলগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে, তা অকপটে স্বীকার করেছেন ডুঙ্গা। তবে হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের ব্যাপারে তাঁর আত্মবিশ্বাস একটুও কমেনি। ডুঙ্গার মতে, বাছাইপর্বের দিকে তাকালে এটা স্পষ্ট যে কিছু দল ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে। তবে আমরা খুব বেশি পিছিয়ে নেই। আমাদের খেলোয়াড়রা যদি মাঠে সঠিক মনোভাব, প্রয়োজনীয় সাহস আর চারিত্রিক দৃঢ়তা দেখাতে পারে, তবে ব্রাজিল আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে।

একই সাথে ২৪ বছরের এক অদ্ভুত ও 'লাকি' কাকতালীয় মিলের কথা মনে করিয়ে দিয়ে ডুঙ্গা বলেন, ১৯৯৪ সালে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার আগে ব্রাজিল দীর্ঘ ২৪ বছর কোনো বিশ্বকাপ জেতেনি। এবারও ঠিক ২৪ বছর ধরে ব্রাজিল ট্রফিহীন। এটা কিন্তু সেলেসাওদের জন্য দারুণ এক শুভলক্ষণ! ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তি এত দীর্ঘ সময় বিশ্বকাপ ছাড়া থাকতে পারে না।

বাংলাদেশ সময় ভোর চাটায় ব্রাজিলের মায়ামি ম্যাচে যখন নকআউট নিশ্চিত করার চাপ, ঠিক তখনই ঘরের মাঠে ছড়ালো ডুঙ্গার এই ঝাঁঝালো মন্তব্য। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুসরা ডুঙ্গার এই সমালোচনাকে মাঠের পারফরম্যান্সে কতটা ইতিবাচকভাবে জবাব দিতে পারেন!

একাত্তর/এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর