খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ফিরোজ সরকার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

খাদ্য মন্ত্রণালয়ে মো. ফিরোজ সরকার সচিব হিসেবে সোমবার (১ ডিসেম্বর) কাজে যোগদান করেছেন।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে তিনি তার যোগদানপত্র জমা দিয়েছেন। এসময় উপদেষ্টা সচিবকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর (রোববার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ইতোপূর্বে ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি বিসিএস ১৭ তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. মাসুদুল হাসান গতকাল অবসর গ্রহণ করেন।

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। পয়লা আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর