সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রগামী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। আগামী দিনেও তারা এ ধরনের মানবিক ও গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভিন্ন আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। পাশাপাশি যেকোনো জাতীয় সঙ্কেট বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত উজ্জ্বল।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বলেও মন্তব্য করেন এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

 

একাত্তর/এসি
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক...
পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং বাহিনীর স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের ষড়যন্ত্র এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী...
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদ হোসেন (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তার সাত মাস বয়সী দুই যমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।...
প্রায় আট বছরের দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে আজ শনিবার (২১ নভেম্বর) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করছে ‘বেপিকলম্বো’। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জাক্সা) যৌথ...
নরসিংদীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
একজনের অপরাধে আরেক নিরপরাধ মানুষের কারাগারে যাওয়ার ঘটনা নতুন নয়, তবে প্রতিটি ঘটনাই বিচারব্যবস্থা, তদন্ত ও পরিচয় যাচাই প্রক্রিয়ার দুর্বলতাকে সামনে নিয়ে আসে। ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে কারও কেটেছে...
দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ‘জেন-জি’ অভ্যুত্থানে কে পি শর্মা ওলির সরকারের পতনের ছয় মাস পর গত মার্চে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয়ে ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর