টলিউড অভিনেত্রী মিমির বিয়ে আজ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কলকাতার কসবার নিজের ফ্ল্যাটে আইনি বিয়ে ও বাগদান সারবেন এই অভিনেত্রী। তাঁর হবু জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার, তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাগদান ও আইনি বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং মিমির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। কলকাতায় আইনি বিয়ে ও বাগদানের আনুষ্ঠানিকতা সারলেও মূল বিয়ের আয়োজন হবে পাহাড়ি শহর কালিম্পংয়ে। আগামী পাঁচ ডিসেম্বর সেখানে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় হবে বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে টালিউডের বন্ধু ও চলচ্চিত্রসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মিমি চক্রবর্তী। এরপর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। বড় পর্দায় তাঁর অভিষেক হয় ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মিমি। একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘বাজি’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বাংলাদেশের ‘তুফান’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

একাত্তর/কেএম
টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান মানেই যেন নিত্যদিনের চাউর হওয়া কোনো নতুন বিতর্ক কিংবা আলোচনার ঝড়! এবারের বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে আবারও নেটদুনিয়ার এক শ্রেণির মানুষের তীব্র...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির অধীনেই আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ডিসেম্বরে হয়ে যাবে, শেখ হাসিনা আসবেন না। তার লুটেরা দলের বিরুদ্ধে...
গাজীপুরে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকদের একটি অংশ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন...
গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে চোরাগোপ্তা পথে নয়, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর