গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানায় সাধারণ ছুটি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এদিকে, ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫টি কারখানা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের নাওজোর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।

পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ইসলামপুর সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পুলিশের তৎপরতায় একপর্যায়ে সড়ক ছেড়ে সরে যেতে বাধ্য হন তারা।

পুলিশ বলছে, মজুরি বৃদ্ধির পরও কেন আন্দোলন অব্যাহত রয়েছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, গাজীপুরের কলম্বিয়া এলাকায় সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা রাস্তায় বেরিয়ে এলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

নিম্নতম মজুরি নিয়ে সন্তুষ্ট কি না, জানতে চাইলে শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। অন্যদিকে, শ্রমিক ও কারখানার নিরাপত্তার স্বার্থেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

শ্রমিকদের বিক্ষোভের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

একাত্তর/কেআই
গাজীপুরে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকদের একটি অংশ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন...
মজুরি বৃদ্ধি ও এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরে আবারও তীব্র শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পর থেকে সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এবং ভোগড়া বাইপাস এলাকায়...
গাজীপুরের মাওনা ও ভবানীপুর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।...
শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির অধীনেই আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ডিসেম্বরে হয়ে যাবে, শেখ হাসিনা আসবেন না। তার লুটেরা দলের বিরুদ্ধে...
গাজীপুরে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকদের একটি অংশ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন...
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কলকাতার কসবার নিজের ফ্ল্যাটে আইনি বিয়ে ও বাগদান সারবেন এই...
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে চোরাগোপ্তা পথে নয়, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর