বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

মূল্যস্ফীতির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে প্রতি আউন্স তিন হাজার ৫৬৫ ডলার ৪১ সেন্টে দাঁড়িয়েছে।

এদিন গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩০ মিনিটে এ দর রেকর্ড করা হয়। এর আগের দিন বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম সাময়িকভাবে প্রতি আউন্স তিন হাজার ৫০০ ডলারের গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো এ সীমার নিচে নামে মূল্যবান এই ধাতুর দাম।

তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স তিন হাজার ৫৬৩ ডলার ৯০ সেন্ট হয়েছে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, স্বর্ণের দাম বর্তমানে প্রতি আউন্স তিন হাজার ডলারের মাঝামাঝি পর্যায়ে সমর্থন খুঁজছে। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর চক্র শেষের দিকে যাচ্ছে, এমন ইঙ্গিত না পাওয়া পর্যন্ত স্বর্ণের দামে টেকসই পুনরুদ্ধারের সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে নতুন করে ঝুঁকি এড়ানোর প্রবণতা তৈরি হলে স্বর্ণের দাম সমর্থন পেতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক স্বর্ণ কেনাও দাম বাড়াতে ভূমিকা রাখতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী থাকায় মূল্যস্ফীতির চাপ বাড়ছে। অক্টোবরে মূল্যস্ফীতির একটি মৌলিক সূচক গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালের শেষ ভাগের পর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এতে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

তিন বছরের মধ্যে প্রথমবার গত সেপ্টেম্বরে সুদের হার বাড়িয়েছিল ফেডারেল রিজার্ভ। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও সুদের হার বেশি থাকলে কোনো মুনাফা না দেওয়া এই ধাতুর ওপর চাপ তৈরি হয়।

টিডি সিকিউরিটিজের বিশ্লেষকেরা এক প্রতিবেদনে বলেছেন, বর্তমান ঝুঁকির কারণে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতা শেষ হয়েছে বলে এখনই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে দীর্ঘ মেয়াদে স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজারে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যেতে পারে। তাদের ধারণা, বিনিয়োগকারীরা সুদের হার কমানোর সম্ভাবনা বিবেচনায় নেওয়ায় আগামী বছরের শেষ ভাগে স্বর্ণের দাম প্রতি আউন্স পাঁচ হাজার ডলারের দিকে যেতে পারে।

এদিকে বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতি আউন্স রুপার দাম শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ৪১ ডলার ৩৮ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম এক শতাংশ বেড়ে এক হাজার ২৯৪ ডলার ১৯ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম এক দশমিক সাত শতাংশ বেড়ে ৮৭৭ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

একাত্তর/কেআই
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। 
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় ডলারের দর ও সরকারি বন্ডের মুনাফা বেড়েছে। এর প্রভাবে শুক্রবারও...
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে চোরাগোপ্তা পথে নয়, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির...
ডিসেম্বরকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে কঠোর...
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। সিরিজটি দেশটিতে প্রচার না করতে নেটফ্লিক্সকে বলেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই...
সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করে প্রতারণার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর