আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক থাকা ৪১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে তাদের টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায় নিয়ে আসা হয়।

বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় ওই জেলেরা আরাকান আর্মির হাতে আটক হন এবং বিভিন্ন স্থানে বন্দি ছিলেন। আটক জেলেদের পরিবারের দুর্দশার কথা বিবেচনা করে বিজিবি তাদের নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও মানবিক যোগাযোগসহ নানা তৎপরতা চালায়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির কাছ থেকে ৪১ জেলেকে বুঝে নেয় বিজিবি। পরে তাদের টেকনাফ জেটিঘাটে আনা হয়।

বিজিবি আরও জানায়, ফিরিয়ে আনা জেলেদের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। এ প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চলতি বছরে এ পর্যন্ত বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন আটক জেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। এখনো আটক থাকা বাকি জেলেদেরও ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড...
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত পথে যেন কোনো ‘অবৈধ বা বিতর্কিত ব্যক্তি’ বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে...
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে সাতজন আহত হয়েছেন এবং শহরের একটি শপিং সেন্টার ও অপর দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি...
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক।
যুক্তরাষ্ট্রের সবশেষ শুল্ক বৃদ্ধির পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিতে যাচ্ছে; এর মাধ্যমে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীনকে কোণঠাসা করতে অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টি করে...
‘কই, কোথায়? স্টুডেন্ট কোথায়?’- শ্রেণিকক্ষে ঢোকার আগেই এমন প্রশ্ন ছুড়ে দিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। জবাবে কক্ষে থাকা শিক্ষিক হাত দিয়ে দেখিয়ে বললেন, স্যার, আমার ছাত্রী এইটা। বৃহস্পতিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর