বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অনুমোদিত এ অনুদানের চেক খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।

 

একাত্তর/কেআই
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে সরকারদলীয় সংসদীয় দলের সভা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। 
পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার...
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই...
দেশের ছয় অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ ও বড় ধরনের নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মাত্র দুই দিনের ব্যবধানে মহাসড়কের দুটি ভিন্ন স্থানে একই কায়দায় গাছ কেটে ফেলে এই...
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গভীর রাতে বাসে পেট্রল বা আগুন দিয়ে পুড়িয়ে মারার এক নৃশংস ঘটনা ঘটেছে। বুধবার ভোরের দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রী বাসে দুর্বৃত্তরা আগুন দেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর