এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের এ নির্দেশনার ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি স্থগিত বা পিছিয়ে যাওয়ার মুখে পড়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন পাচঁ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ সাত হাজারের বেশি পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি।

একাত্তর/কেআই
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই ঘটনায় সোহেলের মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। এ মামলায়...
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে...
স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্লিপার বাস পরিচালনা, চলাচল ও...
ইসরাইলের রাজনীতিতে বড় ধরনের মোড় পরিবর্তন ঘটেছে। দেশটির সংসদ নেসেটে বিরোধী দলগুলোর ভোটে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল...
এক যুগ পর লোকসানের মুখ দেখলো দেশের ব্যাংক খাত। ২০২৪ সালে যার পরিমাণ ছিলো ২১ হাজার ৪৩২ কোটি টাকা। অথচ, ওই বছর রেকর্ড ২ লাখ কোটি টাকা আয় হয়েছিলো পুরো খাতে। কিন্তু ব্যয় আরো বেশি হওয়ায়, গুণতে হয় নিট...
মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তাদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। এ ছাড়া মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার। 
গাইবান্ধায় ঘরের বিছানা থেকে মা ও পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর