২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সানন্দে গ্রহণ করেন। 

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লেখা আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে এবং পূর্ববর্তী নেতৃত্বের গড়ে তোলা ঐতিহ্য ও ধারাবাহিকতা এগিয়ে নিতে আন্তরিকভাবে আগ্রহী।

সাক্ষাতে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে রাষ্ট্রপতির নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির। এ প্রসঙ্গে তিনি জনকল্যাণমুখী উন্নয়ন মডেল বাস্তবায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন। এ ছাড়া বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও আলোচনা করেন তিনি।

সাক্ষাতের সুযোগ দেওয়ায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

একাত্তর/কেআই
ইসরাইলের রাজনীতিতে বড় ধরনের মোড় পরিবর্তন ঘটেছে। দেশটির সংসদ নেসেটে বিরোধী দলগুলোর ভোটে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল...
এক যুগ পর লোকসানের মুখ দেখলো দেশের ব্যাংক খাত। ২০২৪ সালে যার পরিমাণ ছিলো ২১ হাজার ৪৩২ কোটি টাকা। অথচ, ওই বছর রেকর্ড ২ লাখ কোটি টাকা আয় হয়েছিলো পুরো খাতে। কিন্তু ব্যয় আরো বেশি হওয়ায়, গুণতে হয় নিট...
মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তাদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। এ ছাড়া মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার। 
গাইবান্ধায় ঘরের বিছানা থেকে মা ও পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর