তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশে নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি ঢাকা থেকে রওনা হন।  

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে এবারই প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এই বিশেষ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী এই মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। পাশাপাশি তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের নানা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।   

বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সদস্যরা অংশ নিচ্ছেন।   

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে আধুনিক প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীর নিজস্ব সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে সশস্ত্র বাহিনীর তিন বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে এমন মহড়া এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এবারই প্রথম।   

মহড়া পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
দেশের বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাস মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানর আহ্বানে সংলাপে বসতে যাচ্ছে প্রধান বিরোধী দল...
দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও...
ভারতের নয়াদিল্লিসহ বাংলাদেশের ভূখণ্ডের আওতাধীন যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বাব ধোঁকাবাজি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর