পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা দুপুরে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে চতুর্থ সভায় বসছে মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখার এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

এবারের সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। একটি হলো গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা। অন্যটি হলো এ খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাবটি নিয়ে আলোচনা করেন এবং নিজ নিজ যুক্তি তুলে ধরেন।
তৃতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছাতে মালিক ও শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে বলে জানানো হয়।

৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ প্রথমবারের মতো তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের দেওয়া প্রস্তাবে চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের জন্যও পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ বেতন কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া ও চিকিৎসা ব্যয়সহ জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।

একাত্তর/কেএম
তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা...
পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমভবনে গত সপ্তাহে এই সভা হওয়ার কথা থাকলেও একজন বোর্ড সদস্য অসুস্থ হয়ে পড়ায়...
মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শিল্পখাকে সাম্প্রতিক আন্দোলন ও অস্থিরতার পেছনে একটি পক্ষের উস্কানি ছিল বলে অভিযোগ করেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। তাদের ভাষ্য, আন্দোলনে যোগ দিতে রাজি না হওয়ায় অনেক...
চলমান শ্রমিক অসন্তোষ ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা...
ফিনল্যান্ড উপসাগরে সামরিক সংশ্লিষ্ট একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর গত শনিবার রুশ ছিটমহল কালিনিনগ্রাদের প্রধান বিমানবন্দরে কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় এবং কর্তৃপক্ষ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রায় ৯ মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি উদ্বেগজনক প্রশ্ন সামনে আসছে: তেহরান কি এখনো পর্যাপ্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন...
বিশ্বের খনি থেকে ওঠা স্বর্ণের রাজ্যে চীন যে এখনো একচ্ছত্র অধিপতি, তা নিয়ে কোনো সন্দেহ নেই- টানা কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখে ২০২৫ সালে একাই ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদন করেছে দেশটি।
চারপাশে যুদ্ধবিমানের কানফাটা গর্জন, চার কিলোমিটার দূরেই দাউদাউ করে জ্বলছে হামলার শিকার হওয়া তেলবাহী ট্যাংকার, আর পানির ওপরেও ভাসছে আগুনের গোলা, এমন কোনো হলিউড অ্যাকশন সিনেমার সেটে নয়, বরং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর