রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ আরো বেশি দূর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে।

গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ২১১ মিলিমিটার।

ঢাকায় আজ শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে।

আরবিএস
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৫ জুলাই থেকে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ...
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু হতে না হতেই মাঠের ফুটবল ছাপিয়ে রেফারিং বিতর্ক এখন ‘টক অব দ্য টুর্নামেন্টে’ পরিণত হয়েছে। বিতর্কিত সব সিদ্ধান্তের জেরে যখন চারদিকে সমালোচনার ঝড়, ঠিক...
বিশ্বকাপ ফুটবল একের পর এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে চলেছে, তবে সব আলোচনাকে ছাপিয়ে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সেই একজনই- লিওনেল মেসি! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্যারিয়ারের শেষ...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে সেই রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক জয়ের পর আর্জেন্টিনা এখন বিভোর কোয়ার্টার ফাইনালের স্বপ্নে। বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে...
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর