বেসরকারি খাতে পূর্ণ সহযোগিতা, ২৪ ঘণ্টা চালু পোর্ট সার্ভিস: মাহদী আমিন

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল ও বেগবান করতে দেশের বন্দরগুলোতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে বেসরকারি খাতের সুরক্ষায় সরকারকে সর্বাত্মক নীতিনির্ধারণী সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক উচ্চপর্যায়ের মতবিনিময় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৈঠক শেষে মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। বিগত পাঁচ মাসে বর্তমান সরকারের নেওয়া নানা ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সার্জিও গোর। এই ধারাবাহিকতায় দেশের বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসছেন।

মুখপাত্র জানান, দীর্ঘ ফ্যাসিবাদের কারণে রাষ্ট্রীয় ব্যবস্থার অনেক কাঠামো পুনর্বিন্যাস করতে হচ্ছে। বৈঠকে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো স্পর্শকাতর সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে বিশদ আলোচনা করা হয়েছে।

বৈঠক শেষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা করেছেন। আগের বৈঠকের ২০টি এজেন্ডার মধ্যে ইতিমধ্যে ৮-৯টি বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অগ্রগতি পর্যালোচনায় প্রতি দুই মাস পর পর ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ ধরনের ফলোআপ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশে ব্যবসায়ী সমাজ সন্তোষ প্রকাশ করেছে।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং শিগগিরই একটি প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।
জুলাই আন্দোলনে গুরুতর আহত অবস্থায় রক্ত বন্ধ করতে মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা। রক্তমাখা সেই পতাকা হাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান।  
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়।
বিশ্বব্যাপী অভিবাসন নীতির দ্রুত পরিবর্তন, কঠোর আইনি নিয়ন্ত্রণ ও সংকুচিত হতে থাকা নতুন শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে টেকসই জাতীয় কৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ,...
যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা রোধে বাংলাদেশসহ অন্তত ৫০টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পূর্ববর্তী...
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৫১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭টি শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর