পলিথিনের নিচে চার মেয়েকে আঁকড়ে এক মায়ের বাঁচার আকুতি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

আকাশে মেঘ জমলেই পটুয়াখালীর গলাচিপার দক্ষিণ চরখালী গ্রামের জরাজীর্ণ একটি কুঁড়েঘরে নেমে আসে চরম আতঙ্ক। মাথার ওপর নেই কোনো টিন; জীর্ণ পাতার বেড়া আর রোদে-বৃষ্টিতে ঝুলে পড়া এক টুকরো পলিথিনই এখন পাঁচ জোড়া চোখের একমাত্র আশ্রয়। সামান্য বৃষ্টি নামলেই সেই পলিথিন ভেদ করে ঘরের ভেতর টুপটুপ করে পানি পড়ে। স্যাঁতসেঁতে ভেজা মেঝেতে চার মেয়েকে বুকে চেপে ধরে নির্ঘুম রাত কাটাতে হয় মা রেকসোনাকে।

স্বামীকে হারানোর পর থেকে জীবন যেন রেকসোনার জন্য কেবলই এক টিকে থাকার সংগ্রাম। নিজের কোনো জমি নেই, মাথা গোঁজার নিজস্ব কোনো ঠিকানা নেই। অন্যের সামান্য জায়গায় গড়া কুঁড়েঘরটিতেই চার কন্যাসন্তানকে নিয়ে দিনরাত্রি পার করছেন তিনি।

দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা যেখানে তার জন্য এক অসম যুদ্ধ, সেখানে সন্তানদের মুখে এক চিলতে হাসির আলো ফোটানো কিংবা স্কুলে পাঠানোর স্বপ্ন যেন বহুদূরের পথ। জরাজীর্ণ জীবনের ঘানি টানতে গিয়ে চার মেয়ের কারোরই নিয়মিত স্কুলে যাওয়া হয়ে ওঠে না। দারিদ্র্যের কষাঘাতে প্রতিদিন একটু একটু করে আঁধারে তলিয়ে যাচ্ছে চার নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ।

জীবনের এই নির্মম বাস্তবতায় রেকসোনার পথচলা পুরোপুরি নির্ভর করে মানুষের দয়া-দাক্ষিণ্যের ওপর। প্রতিবেশীদের দেওয়া খাবার, পুরনো পরা জামাকাপড় কিংবা দান করা ছেঁড়া কম্বল সম্বল করেই কোনোমতে টিকে আছে এই পরিবারটি। কোনো দিন একটু খাবার জোটে, আবার কোনো দিন কেটে যায় আধপেটে বা অনাহারে। তবু সব যন্ত্রণা বুকে চেপে সন্তানদের মুখের দিকে তাকিয়ে একফোঁটা নিরাপদ আশ্রয়ের স্বপ্ন বোনেন এই মা।

স্থানীয় বাসিন্দাদের মতে, চরম মানবেতর জীবনযাপন করা এই পরিবারটির টিকে থাকার জন্য জরুরি ভিত্তিতে সরকারি বা বেসরকারি সহায়তা প্রয়োজন। মাথার ওপর একটি স্থায়ী ছাদ, নিয়মিত খাবার ও শিশুদের শিক্ষার ব্যবস্থা করা গেলে হয়তো নতুন করে জীবনের দিশা পাবে পরিবারটি।

সমাজসেবী, বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের একটু সহানুভূতিই পারে একটি অসহায় পরিবারের অনিশ্চয়তা দূর করতে, আর পলিথিনের নিচে ভিজে যাওয়া চারটি শিশুর মুখে ফিরিয়ে আনতে নতুন ভবিষ্যতের স্বপ্ন।

একাত্তর/এসি
এ যেন বদলির হিড়িক পড়েছে। একের পর এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসছেন, দায়িত্ব বুঝে নিচ্ছেন, আবার অল্প সময়ের মধ্যেই চলে যাচ্ছেন অন্য কর্মস্থলে। গত মাত্র এক বছরে পটুয়াখালীর বিচ্ছিন্ন...
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর নির্মাণাধীন একটি সড়কে ঝুম বৃষ্টির মধ্যেই জমে থাকা পানির ওপর আরসিসি (রিজিড পেভমেন্ট) ঢালাই কাজ করার অভিযোগ উঠেছে।
পটুয়াখালীতে এক বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি...
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ও দাপ্তরিক প্যাড ব্যবহার করে জাল ডিও লেটার তৈরি এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে...
বিশ্বব্যাপী অভিবাসন নীতির দ্রুত পরিবর্তন, কঠোর আইনি নিয়ন্ত্রণ ও সংকুচিত হতে থাকা নতুন শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে টেকসই জাতীয় কৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ,...
যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা রোধে বাংলাদেশসহ অন্তত ৫০টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পূর্ববর্তী...
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৫১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭টি শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর