সুযোগ পেলে শিশুরা আকাশ ছোবে: ডা. জুবাইদা রহমান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে প্রতিটি শিশুই তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত ‘ব্লুস্কাই স্কুল’ পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণিকক্ষ ও তাদের নানান সৃজনশীল কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য পরিচালিত থেরাপি কার্যক্রমও সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও বিকাশে গৃহীত সার্বিক উদ্যোগগুলো তুলে ধরেন।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে ডা. জুবাইদা রহমান শিশুদের ভবিষ্যৎ ও তাদের বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, যেকোনো আকাঙ্ক্ষার জন্য আকাশই হলো শেষ সীমানা। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুর জীবনই সম্ভাবনাময়। সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে তারা সেই আকাশ স্পর্শ করতে পারবে।

শিশুদের বিকাশে কোনো ধরনের বাধা যেন না থাকে, সেদিকে ইঙ্গিত করে ডা. জুবাইদা রহমান বিশেষ করে প্রতিটি শিশুকে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করার তাগিদ দেন। তিনি উল্লেখ করেন, শিশুদের প্রতিভা ও সম্ভাবনার পূর্ণ রূপ দিতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

এছাড়া শিশুদের সঙ্গে সব সময় কোমল ও মানবিক আচরণ করার আহবান জানিয়ে তিনি বলেন, তারা যাতে একটি নিরাপদ, সহমর্মী ও সহায় পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারে—তা নিশ্চিত করা এখন সবার নাগরিক ও সামাজিক দায়িত্ব।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে শিশুদের কল্যাণ ও আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে এক জোরালো আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া...
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ও হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা....
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর