ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নৌ খাতে অমিত সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন তা কাজে লাগানো হয়নি। বন্দর আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়করণের পাশাপাশি প্রশাসনিক কাজে আরও ডিজিটালাইজেশন প্রয়োজন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের প্রধান বন্দর চট্টগ্রাম ও মোংলায় কার্গো পরিবহন দ্রুত বাড়ছে। নৌ খাতে অঙ্গীকার ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান দূর করার তাগিদও দেন তিনি।
এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত না হলে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। সমুদ্রসীমার নিরাপত্তা, তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে, নিরাপদ, সবুজ ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়তে নীতি ও অঙ্গীকারের বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন অনুষ্ঠানের অন্যান্য বক্তারা।
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন খাতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি