রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, গতরাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে চারজন। মোট ৯ জন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সেখান থেকে যে মালামাল লুট করা হয়েছিল তার মধ্যে দুই ট্রাক উদ্ধার করা হয়েছে।

এর আগে গেলো বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি ও হাত-পা বেঁধে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে। পরে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেয়। 

সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনের ব্যানারে এই তাণ্ডব চালানো হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।  

আরবিএস
রাজধানীর মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ সংঘবদ্ধ দলের হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘পাবলিক হেলথ এডভোকেটস অব বাংলাদেশ’ (পিএইচএবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
অর্থায়ন থেকে পরিকল্পনা, এরপর মাঠপর্যায়ে বাস্তবায়নসহ বেশ কয়েকটি স্তরে নাশকতা চালানো হচ্ছে বলে দাবি করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরে ফাঁকা বাসার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। পুরো চুরির দৃশ্যটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর