এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও ধর্মীয়-সামাজিক সম্প্রীতি বজায় থাকায় পূজা উদযাপনকারীরা নিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী নিশ্চিত করেছেন যে, পূজা মণ্ডপগুলোতে পুলিশের মনিটরিং থাকবে এবং পূজা চলাকালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত ও দুর্গাপূজা প্রস্তুতিমূলক এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূজামণ্ডপের নিরাপত্তা ও ঝুঁকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো মণ্ডপ ঝুঁকিপূর্ণ নয়। তবে কোথাও ঝুঁকি মনে হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা ভাঙচুরের খবর প্রসঙ্গে তিনি দাবি করেন, এখন পর্যন্ত প্রতিমা ভাঙচুরের কোনো প্রকৃত ঘটনা নেই, এগুলোর অনেকগুলোই ফেসবুকের প্রচার বা খবর।

চাঁদাবাজি ও অপরাধ দমনে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না, অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং সরকার সম্পূর্ণ নির্মোহভাবে ব্যবস্থা নিচ্ছে। 

পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কোনো ব্যর্থতা নেই এবং প্রতিটি ঘটনার তদন্ত চলছে। অপরাধীর পরিচয় একটাই—‘দুর্বৃত্ত দুর্বৃত্তই’, এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই। এ সময় বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ অ্যাখ্যা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ঢালাও অভিযোগ করলে জনগণই তার বিচার করবে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব নয়।

একই বৈঠকে উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, দুর্গাপূজায় ছুটি বাড়ানো এবং অর্থ বরাদ্দের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।

তবে কিছু উদ্বেগের কথা তুলে ধরে সন্তোষ শর্মা বলেন, পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে যেন অহেতুক হয়রানি বা গ্রেপ্তার না করা হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহবান জানিয়েছি। এছাড়া দেশের কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

একাত্তর/এসি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। 
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি দাপ্তরিক কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর