আবারও গণভোটের কথা বলে সরকার নতুন সঙ্কট তৈরি করছে: পরওয়ার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে। একই সঙ্গে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে—দেশে কোনো সরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সরকার জনগণের আস্থা হারাতে শুরু করেছে।

পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বিএনপিকেও নিশানা করেন। তিনি অভিযোগ করে বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি। তিনি এই গণভোটের রায় না মানাকে বিএনপির ‘প্রথম ভুল’ বলে উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

এর আগে জহুর হোসেন চৌধুরী হলে জামায়াত সমর্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকেও বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের চরম সমালোচনা করেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে নতুন প্রজন্মের উদ্দেশ্যে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দেশের সার্বিক চিত্র ও পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটাতে হলে মেধা বিকাশের কোনো বিকল্প নেই। দেশ গঠনে তরুণ মেধাবীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

একাত্তর/এসি
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও তার উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে এবং প্রতিটি...
সাধারণ এক আবাসিক সংযোগে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মাগুরায় ইস্যু করা হয়েছে অবিশ্বাস্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল! ভূতুড়ে ও চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হতেই বিদ্যুৎ বিভাগে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর