ট্রাম্প ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে: প্রেস উইং

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ অভিযোগ করেন।

প্রেস নোটে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

সম্প্রতি হোয়াইট হাউস থেকে ওই রিসেপশনে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর অংশগ্রহণের একটি ছবি ঢাকায় পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর দফতর ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করে। এরপর ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কের সৃষ্টি হয়।

প্রেস নোটে বলা হয়, অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিটিকে মিথ্যা দাবি করে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি এআই-জেনারেটেড ও বিকৃত ছবিকে সত্য হিসেবে প্রচারের চেষ্টা করছে। ওই ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

সহকারী প্রেস সচিব জানান, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই করা হয়। প্রতিবেদনে ছবিটিকে সম্পূর্ণ এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে উল্লেখ করা হয়েছে।

প্রেস নোটে আরও বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আগে থেকেই এআই-জেনারেটেড হিসেবে চিহ্নিত ওই ছবিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে উপস্থিতির আসল ছবিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

একাত্তর/এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সম্প্রতি প্রকাশিত এক ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কের আসল সত্য উন্মোচিত হয়েছে।...
বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর