নারীদের বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত হবে না: সিইসি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায় রেখে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের কৌশল নির্ধারণ করতে হবে। নারীদের বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত ও গ্রহণযোগ্য হবে না।

সোমবার (৫ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

ভোটের মাঠে নারীদের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সিইসি বলেন, নির্বাচন কমিশন ভোটে নারীদের অংশগ্রহণে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আগে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

ঠাকুরগাঁও-১ আসনসহ ওই এলাকার উপনির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন কমিশনের মধ্যে নারী কমিশন নিয়ে অনেকের বিরোধিতা ছিলো, তাই দেশের বাস্তব পরিস্থিতি ও জনসংস্কৃতির আলোকেই এ বিষয়ে কৌশল নেওয়া উচিত।

কর্মশালায় অন্য নির্বাচন কমিশনাররাও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে কথা বলেন।

কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলে বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় নারীদের অংশগ্রহণের পথ খোলা থাকলেও গত সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিলো। এটি দুঃখজনক। রাজনৈতিক দলগুলো মূলত জয়ী হওয়ার সম্ভাবনার কথা ভেবে প্রার্থী নির্বাচন করে থাকে।

কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন নারীদের পর্যাপ্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি মূলত রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জাতীয় সংসদ বা স্থানীয় সরকার—যেকোনো নির্বাচনই হোক না কেন, কমিশনের প্রধান লক্ষ্য একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আইন ও সংবিধানের বাইরে ইসির যাওয়ার কোনো সুযোগ নেই।

একাত্তর/এসি
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
সিনেমার গল্পকেও হার মানাচ্ছে পিচ্চি রাজাকে নিয়ে সব ঘটনা! গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০টি মামলার আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর