সৌদিতে প্রবাসীদের নিরাপত্তায় মিশনগুলোকে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে যোগাযোগ ও নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একাত্তর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এসব তথ্য জানান।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ঘটনার পরপরই সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উইং তৎপরতা শুরু করে। রিয়াদ হামলায় নিহত দুজন বাংলাদেশির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া যেসব বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বিষয়েও দূতাবাস কর্মকর্তা ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রমগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশিদের নিরাপত্তার প্রসঙ্গে মন্ত্রী জানান, স্থানীয় প্রবাসীরা যাতে নিরাপদে থাকেন, সেজন্য বিভিন্ন মাধ্যম ও মিশনগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকতে এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে বাংলাদেশ মিশনগুলো প্রস্তুত রয়েছে। প্রবাসীদের সার্বিক সুরক্ষা ও সচেতনতাই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি।

একাত্তর/এসি
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির...
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।
মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর