জ্বালানি খাতে কানাডার আগ্রহ, জলবায়ু তহবিলে সুফলের ইঙ্গিত

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। 

সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তেল সরবরাহ, জলবায়ু অর্থায়ন, কারিগরি শিক্ষা, দারিদ্র্য বিমোচন এবং রোহিঙ্গা সঙ্কট সমাধানের মতো গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়গুলো উঠে আসে।

আলোচনাকালে কানাডার পক্ষ থেকে বাংলাদেশের জ্বালানি খাত বিশেষ করে তেল ও এলএনজি সরবরাহে সহযোগিতার জোরালো আগ্রহ প্রকাশ করা হয়। বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কানাডাকে এক সম্ভাবনাময় অংশীদার উল্লেখ করা হলে, বাংলাদেশ সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনার কথা জানিয়েছে।

এছাড়া বৈঠকে কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে এক হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ তহবিল থেকে বাংলাদেশেরও সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একাত্তর/এসি
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন নাগরিক...
দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সার কারখানা স্থাপন এবং আগামী ১২ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর সম্ভাবনাসহ একাধিক উদীয়মান খাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্ট অংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমার...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন এবং অনেকে বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এই...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন নাগরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর