যুদ্ধের প্রভাবে বেকার বহু প্রবাসী, নতুন শ্রমবাজারের খোঁজ: শামা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন এবং অনেকে বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এই পরিস্থিতির কারণে সাময়িকভাবে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে, তবে সঙ্কট মোকাবিলায় সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধানে জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা জানান।

শামা ওবায়েদ বলেন, যুদ্ধের কারণে আমাদের অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন, অনেকে চাকরিহীন অবস্থায় মধ্যপ্রাচ্যে দিন কাটাচ্ছেন এবং অনেকে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। তবে যেসব প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার কাজ করছে। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার খোঁজার চেষ্টা চালাচ্ছে। অবৈধ অভিবাসন বন্ধ এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তি পাঠাতে প্রধানমন্ত্রী স্কিল্ড মাইগ্রেশন ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন বলে জানান তিনি।

জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও নতুন উৎসের সন্ধানে সরকারের বিশেষ প্রতিনিধিরা কাজ করছেন। এ লক্ষ্যে বর্তমানে জ্বালানি প্রতিমন্ত্রী সৌদি আরবে অবস্থান করছেন এবং দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। তিনি আশা প্রকাশ করেন, জ্বালানি মন্ত্রণালয়ের পূর্বপ্রস্তুতির কারণে দেশে বড়ো কোনো সঙ্কট হবে না।

সৌদি আরবে সাম্প্রতিক হুতি বিদ্রোহীদের হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে সৌদি ক্রাউন প্রিন্সকে চিঠি পাঠিয়েছেন। মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব পবিত্র স্থানের ওপর কোনো হুমকি আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। তবে মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ না দেওয়ায় এই মুহূর্তে সেখানে সৈন্য পাঠানোর বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই।

ভারতের চলমান আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এটি ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাংলাদেশের নতুন করে কোনো মূল্যায়ন বা মন্তব্যের অবকাশ নেই।

বক্তব্যের শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরাজিত ফ্যাসিবাদী শক্তির কোনো অপচেষ্টা যেন সফল না হয়, সে জন্য সবাইকে নিজ নিজ এলাকায় সজাগ ও সতর্ক থাকার আহবান জানান তিনি।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় নিহতদের...
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল করা, নথি জালিয়াতি রোধ এবং দেশে ও বিদেশে অবৈধ সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশিদের সুরক্ষায় সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫২ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর