বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:১২ এএম

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি।মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ তারা বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, ‘মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে টোকিও পৌঁছান।

টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জাপানের নাকাসোনে ইয়াসুতাকা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিদলে রয়েছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর  অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত-প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

দ্বিপক্ষীয় বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিদেশে এটি তারেক রহমানের রাষ্ট্রীয় তৃতীয় সফর।

জাপান সফরের আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং চীন গিয়েছিলেন। জাতিসংঘের ৮১ তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী।

একাত্তর/এআরএস
জাপান সফরের দ্বিতীয় দিনে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত ‘জেরা’র স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ...
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন।
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
বিশ্ব নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান 'ব্যালন ডি'অর ফেমানিন ২০২৬' জয় করলেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস। সোমবার রাতে লন্ডনের জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক...
সরকারকে বিতর্কিত করতেই পুলিশপ্রধান ক্রসফায়ার নিয়ে বক্তব্য দিয়েছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত আইন থাকা সত্ত্বেও ক্রসফায়ার ও...
২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণ, গাজায় টানা ধ্বংসাত্মক যুদ্ধ, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান একঘরে পরিস্থিতির পটভূমিতে মঙ্গলবার অনুষ্ঠিত...
হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ এর আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তর, ফলে তৈরি হয়েছে নানা ভোগান্তি। তবে আকস্মিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর