হঠাৎ বিদ্যুৎহীন বিভিন্ন অঞ্চল, কারণ জানালো পিডিবি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ এর আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তর, ফলে তৈরি হয়েছে নানা ভোগান্তি। তবে আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ স্পষ্ট করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পিডিবি সূত্র জানিয়েছে, মেঘনাঘাট-হরিপুর জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে পড়ার কারণেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

পিডিবি জানিয়েছে, অচল হয়ে পড়া গ্রিড সচল ও মেরামতের কাজ জোরকদমে চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কতোটা সময় লাগতে পারে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একাত্তর/এসি
দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ মঙ্গলবার (১২ এপ্রিল)। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য...
জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত ‘নিটসু’ লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাত্রার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ লরিচাপায় শিশু ও নারীসহ অন্তত পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন;...
বিশ্ব নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান 'ব্যালন ডি'অর ফেমানিন ২০২৬' জয় করলেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস। সোমবার রাতে লন্ডনের জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর