জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

জাপান সফরের দ্বিতীয় দিনে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত ‘জেরা’র স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা আড়াইটায় তিনি বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনালের এই বিশাল স্থাপনাসমূহ ঘুরে দেখেন এবং পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন।

পরিদর্শনকালে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য উচ্চপর্যায়ের সদস্যরাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়া অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ...
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন।
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
বিশ্ব নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান 'ব্যালন ডি'অর ফেমানিন ২০২৬' জয় করলেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস। সোমবার রাতে লন্ডনের জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক...
সরকারকে বিতর্কিত করতেই পুলিশপ্রধান ক্রসফায়ার নিয়ে বক্তব্য দিয়েছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত আইন থাকা সত্ত্বেও ক্রসফায়ার ও...
২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণ, গাজায় টানা ধ্বংসাত্মক যুদ্ধ, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান একঘরে পরিস্থিতির পটভূমিতে মঙ্গলবার অনুষ্ঠিত...
হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ এর আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তর, ফলে তৈরি হয়েছে নানা ভোগান্তি। তবে আকস্মিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর