বিশ্বে করোনায় ৬৫ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন সময়ে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২০ হাজার মানুষের। এছাড়া শনাক্তের সংখ্যা প্রায় সাড়ে ৬১ কোটি।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার লাখ।

আশার কথা হলো, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৫৭২ জনের।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২০ হাজার ৭৯১ জনের।

অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৩৯ লাখ ৮১ হাজার ১২৮ জন।

বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭২ লাখ ৭৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ১৭১ জন।

শনাক্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে বিভিন্ন সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৫৭ জন। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩২ জন।

মৃত্যু তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৫৭ জনের। যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এ দেশটিতে বিভিন্ন সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৩ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ১২৪ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: প্রেমিকাকে খুনের পর তিন দিন মরদেহের পাশে প্রেমিক

শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখনো পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫৬১ জনের। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জনের। আর করোনা শনাক্তের পর সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪১২লাখ ৫৪ হাজার ৩২৩ জন।

ব্রাজিলের পর শনাক্ত বিবেচনায় তালিকার দশ দেশ হলো- জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও রাশিয়া।


একাত্তর/আরএ

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর